August 17, 2026, 4:12 pm
শিরোনাম :
পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

‘সাতদিনের প্রেমিককে’ ছাড়াতে গিয়ে ৮০ হাজার টাকা খোয়ালেন তরুণী

অভয়নগর প্রতিবেদক

হোয়াটসঅ্যাপে মাত্র সাত দিনের পরিচয় থেকেই কথিত এক লন্ডনপ্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বরিশালের এক তরুণী। সেই সম্পর্কের সুযোগ নিয়ে একটি প্রতারক চক্র তার কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী লিমা এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ইমরান নাম ব্যবহারকারী এক ব্যক্তি নিজেকে লন্ডনপ্রবাসী পরিচয় দিয়ে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তিনি জানান, বাংলাদেশে আসার উদ্দেশ্যে বিমানে রওনা হয়েছেন এবং হোয়াটসঅ্যাপে বিমানের টিকিটের ছবিও পাঠান। পাশাপাশি তিনি দাবি করেন, সঙ্গে প্রায় ৪২ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ও লিমার জন্য স্বর্ণের বার নিয়ে আসছেন।
কিছুক্ষণ পর এক নারী নিজেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে লিমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ইমরান বিমানবন্দরে কাস্টমসের হাতে আটক হয়েছেন। তাকে মুক্ত করতে জরুরি ভিত্তিতে ৮০ হাজার টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় তাকে কারাগারে পাঠানো হবে এবং তার সঙ্গে থাকা অর্থ ও স্বর্ণ জব্দ করা হবে।

প্রেমিককে বিপদমুক্ত করার আশায় লিমা বিকাশের মাধ্যমে প্রতারকদের দেওয়া নম্বরে ৮০ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু টাকা পাঠানোর পরও কথিত ইমরানের মুক্তির কোনো খবর পাওয়া যায়নি। বরং আরও অর্থ দাবি করে প্রতারকরা পুনরায় যোগাযোগ করতে থাকে।
পরবর্তীতে অতিরিক্ত টাকা জোগাড়ের জন্য স্বজনদের সঙ্গে বিষয়টি আলোচনা করলে তারা সন্দেহ প্রকাশ করেন। এরপর পুরো ঘটনাটি যাচাই করে লিমা বুঝতে পারেন, তিনি একটি সুপরিকল্পিত প্রতারণার শিকার হয়েছেন। পরে গত ৫ জুলাই তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে জিডি করেন।
লিমা বলেন, মাত্র সাত দিনের পরিচয়ে ওই ব্যক্তি তার বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি বুঝতে পেরে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তিগত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার