August 15, 2026, 11:23 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সচিবালয়টি উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের হাতে। এই সচিবালয়ের কার্যক্রম সব সময় যাতে চলমান থাকে সেজন্য আগামী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখন আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগকে কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।
এর আগে, গত ৩০ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হয়। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন–৪ এর দুটি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে প্রধান বিচারপতি আট সদস্যবিশিষ্ট একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন’ কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন। এছাড়া গত ৭ ডিসেম্বর সচিবালয়ের কার্যক্রমের জন্য ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়।



ফেসবুক কর্নার