August 16, 2026, 2:43 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

‘১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা’

অভয়নগর প্রতিবেদক

আগামীকাল অথবা পরশু’র মধ্যেই জামায়াত জোটের চূড়ান্ত আসন সংখ্যার ঘোষণা আসবে— এমনটাই জানিয়েছেন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বড় টিম পাঠাচ্ছে ইউরোপীয় জোট। কারণ, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। নিরপেক্ষভাবে কাজ করবে ইইউ প্রতিনিধিরা।
বৈঠকে ভোটের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে শঙ্কার কথা অবহিত করেছে এনসিপি। নাহিদ বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলকে নিরাপত্তা দিচ্ছে সরকারি কর্মকর্তারা। যে কারণে, গণমাধ্যম ও জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। তার আশঙ্কা, ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না গেলে আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়বে ভোটের পরিবেশ।

এসময় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন এনসিপি আহ্বায়ক। বলেন, ঋণখেলাপিদেরও মনোনয়ন বৈধ করছে ইসি।



ফেসবুক কর্নার