August 16, 2026, 1:55 pm
শিরোনাম :
৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের শ্রীধর চিল্লাল বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব: প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ইউপিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার, সমঝোতার পরও নানা প্রশ্ন ইবি থানায় মামলা বাণিজ্যের অভিযোগ, নিরপরাধদের আসামি করার দাবি বিএনপির মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, আলোচনায় একাধিক মন্ত্রণালয় গান আর গিটারের সুরে আজও অমর আইয়ুব বাচ্চু চা-বাগান থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার ভারতের স্বাধীনতা দিবসে জয়ার অংশগ্রহণ নিয়ে কটাক্ষ শ্রীলেখার ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দল-পরিবারের দোয়া কামনা

অভয়নগর প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড-এর তত্ত্বাবধায়নে আইসিইউ-তে  নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন।

চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই, তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।



ফেসবুক কর্নার