August 16, 2026, 2:58 pm
শিরোনাম :
মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল বাংলাদেশ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের শ্রীধর চিল্লাল বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব: প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ইউপিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার, সমঝোতার পরও নানা প্রশ্ন ইবি থানায় মামলা বাণিজ্যের অভিযোগ, নিরপরাধদের আসামি করার দাবি বিএনপির মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, আলোচনায় একাধিক মন্ত্রণালয় গান আর গিটারের সুরে আজও অমর আইয়ুব বাচ্চু চা-বাগান থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার ভারতের স্বাধীনতা দিবসে জয়ার অংশগ্রহণ নিয়ে কটাক্ষ শ্রীলেখার

৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের শ্রীধর চিল্লাল

অভয়নগর প্রতিবেদক

এক হাতে দীর্ঘতম নখ রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। তাঁর বাঁ হাতের পাঁচটি নখের সম্মিলিত দৈর্ঘ্য ছিল ৯০৯ দশমিক ৬ সেন্টিমিটার বা প্রায় ২৯ ফুট ১০ ইঞ্চি, যা প্রায় তিনতলা ভবনের উচ্চতার সমান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, তাঁর সবচেয়ে লম্বা নখ ছিল বুড়ো আঙুলের, যার দৈর্ঘ্য ১৯৭ দশমিক ৮ সেন্টিমিটার। মধ্যমার নখ ১৮৬ দশমিক ৬, অনামিকার ১৮১ দশমিক ৬, কনিষ্ঠার ১৭৯ দশমিক ১ এবং তর্জনীর নখ ছিল ১৬৪ দশমিক ৫ সেন্টিমিটার।
শ্রীধরের নখ বড় করার গল্প শুরু হয় ১৯৫২ সালে, যখন তাঁর বয়স ছিল ১৬ বছর। স্কুলে এক বন্ধুর অসাবধানতায় এক শিক্ষকের লম্বা নখ ভেঙে যায়। এতে ক্ষুব্ধ ওই শিক্ষক শিক্ষার্থীদের বোঝান, নখ বড় না করলে সেগুলো রক্ষায় কতটা যত্ন নিতে হয়, তা বোঝা সম্ভব নয়। শিক্ষকের সেই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নেন শ্রীধর। এরপর থেকে তিনি বাঁ হাতের নখ কাটা বন্ধ করে দেন। দীর্ঘ কয়েক দশক ধরে নখ বড় করতে করতে একসময় তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেন।
তবে দীর্ঘ নখ নিয়ে জীবনযাপন তাঁর জন্য সহজ ছিল না। দৈনন্দিন কাজের পাশাপাশি ঘুমানোর সময়ও নখ সুরক্ষিত রাখতে প্রায় আধা ঘণ্টা পরপর হাতের অবস্থান পরিবর্তন করতে হতো। পেশায় আলোকচিত্রী শ্রীধরের ক্যামেরা পরিচালনাতেও সমস্যা হতো। এ সমস্যা কাটাতে তিনি বিশেষ ধরনের হাতল তৈরি করেছিলেন। দীর্ঘ ৬৬ বছর পর ২০১৮ সালে তিনি নখগুলো কেটে ফেলেন। পরে সংরক্ষণের জন্য তাঁর কাটা নখ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপলি’স বিলিভ ইট অর নট জাদুঘরে রাখা হয়। নখ কেটে ফেললেও এক হাতে সর্বকালের দীর্ঘতম নখের বিশ্বরেকর্ড এখনো শ্রীধর চিল্লালের নামেই রয়েছে।



ফেসবুক কর্নার