August 16, 2026, 3:59 pm
শিরোনাম :
বংশালে গোডাউনে আগুন, পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস ডিসি-এসপি নিরপেক্ষ না হলে বিদায় : আমির হামজা তিন দিনে কমেছে লোডশেডিং, ফিরছে স্বস্তি; স্থায়ী সমাধানের দাবি বিদ্যুৎ-জ্বালানি সংকটের পূর্ণ সুফল পেতে লাগতে পারে দুই বছর: অর্থমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের জনপ্রিয় বক্তা মাওলানা ইলিয়াস  বিগত সময়ে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে : স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল বাংলাদেশ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের শ্রীধর চিল্লাল বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব: প্রতিমন্ত্রী

মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম!

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়েছে। এ পরিস্থিতিতে আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজের প্রার্থিতার ঘোষণা দিলেন হিরো আলম।

রোববার গণমাধ্যমকে হিরো আলম বলেন, এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার বিষয়টি তখন জানা ছিল না। বিষয়টি আগে জানা থাকলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতেন না বলেও জানান তিনি।

হিরো আলম বলেন, তাঁর এলাকার অনেকেই মনে করেন তিনি বগুড়ার ছেলে, তাই উত্তরাঞ্চলের রাজনীতিতেই থাকা উচিত। তাঁদের পরামর্শের পাশাপাশি নিজের সিদ্ধান্ত থেকেই এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই উপনির্বাচনে অংশ নিতে চান বলে জানিয়েছেন হিরো আলম।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের মতো আনুষ্ঠানিক প্রক্রিয়াও বাকি রয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পরই হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে।

এর আগে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন হিরো আলম। এবার মির্জা ফখরুলের আসনে তাঁর প্রার্থী হওয়ার ঘোষণায় সম্ভাব্য উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



ফেসবুক কর্নার