August 16, 2026, 4:59 pm
শিরোনাম :
বংশালে গোডাউনে আগুন, পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস ডিসি-এসপি নিরপেক্ষ না হলে বিদায় : আমির হামজা তিন দিনে কমেছে লোডশেডিং, ফিরছে স্বস্তি; স্থায়ী সমাধানের দাবি বিদ্যুৎ-জ্বালানি সংকটের পূর্ণ সুফল পেতে লাগতে পারে দুই বছর: অর্থমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের জনপ্রিয় বক্তা মাওলানা ইলিয়াস  বিগত সময়ে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে : স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল বাংলাদেশ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের শ্রীধর চিল্লাল বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব: প্রতিমন্ত্রী

ডিসি-এসপি নিরপেক্ষ না হলে বিদায় : আমির হামজা

অভয়নগর প্রতিবেদক

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, “এখানকার সরকারই আমি। তাই এখানে কোনো চাঁদাবাজি চলবে না।” একই সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তাঁদের বিদায় করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার (১৬ আগস্ট) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন আমির হামজা।
শনিবার (১৫ আগস্ট) গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে লাঠি মিছিল বের করা হয়। বিকেল সোয়া ৫টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এর আগে দলটির নেতাকর্মীদের অনেককে বেসবল ব্যাট ও লাঠিসোঁটা নিয়ে সেখানে জড়ো হতে দেখা যায়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে আমির হামজা বলেন, তাঁর সংসদীয় আসন বাংলাদেশের একটি আলাদা আসন এবং এখানে চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। ডিসি ও এসপি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তাঁদের বিদায় করে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সমাবেশে কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হোসেন বলেন, একটি দল জামায়াত-শিবিরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, কিন্তু তারা তা করতে পারেনি। নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে তাদেরও সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার