August 15, 2026, 1:15 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী

ইসমাইল হোসেন

কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটি অন্তত ৬ ঘণ্টা ধরে উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে আছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ২৫৬ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টার দিকে জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। অবতরণের পর কারিগরি পরীক্ষায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে বিমানটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
ফ্লাইটে থাকা যাত্রীরা জানান, উড়োজাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় তাদের জানানো হয়, মেরামত শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইট ছাড়তে পারবে না। স্থানীয় সময় দুপুর প্রায় সোয়া ২টা পর্যন্ত বিমানটি বিমানবন্দরেই অবস্থান করছিল। তবে কখন পুনরায় যাত্রা শুরু হবে, সে বিষয়ে তখনও কর্তৃপক্ষ নিশ্চিত কোনো সময়সূচি জানাতে পারেনি।
বিমানের একটি সূত্রে জানিয়েছে, বিকল্প ফ্লাইট, যাত্রীদের আবাসন ও খাবারের ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কাজ করছে।



ফেসবুক কর্নার