August 15, 2026, 1:15 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

অভয়নগর প্রতিবেদক

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে ২৬৫ জনে পৌঁছেছে। এ ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ এবং এখনও প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বুধবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবন বাঁচানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বিবেচনা করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে বিরতিহীন অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। কঙ্কালসার ভবনের ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান পেতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি, ক্রেন ও প্রশিক্ষিত স্নিফার ডগ। সরকারি রেসকিউ টিমের সঙ্গে উদ্ধারকাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন স্থানীয় হাজারো স্বেচ্ছাসেবী।
এদিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হাজার হাজার আহতের জন্য দেশেজুড়ে শুরু হয়েছে জরুরি রক্তদান কর্মসূচি। অসংখ্য সাধারণ মানুষ রক্ত দিতে হাসপাতালের সামনে ভিড় করছেন।

অন্যদিকে বসতবাড়ি ধ্বংস হওয়ায় এবং ক্রমাগত আফটারশকের (অনুকম্পন) আতঙ্কে হাজার হাজার মানুষ তীব্র শীত ও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। আফটারশকের ভয়ে অক্ষত ভবনেও ফিরতে সাহস পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।



ফেসবুক কর্নার