August 15, 2026, 6:02 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে  শুধু দলের বহিষ্কারেই সিদ্ধান্ত নয়, সংসদ থেকে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত :ইসি মাছউদ

ইসমাইল হোসেন

শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়, সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে। কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী স্পিকারের সংসদ থেকে চিঠি পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কমিশন।

এছাড়া, স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, সরকারের সঙ্গে ইলেকশন কমিশনের কোন দূরত্ব নেই। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন।

এদিকে, আগামী অক্টোবরকে হাতে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন বলেও জানান তিনি। বলেন, আবহাওয়া, সরকারি পরীক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ দেওয়া হবে



ফেসবুক কর্নার