August 15, 2026, 2:33 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন

সুমন ঘোষ ভ্রাম্যমান প্রতিনিধি

নতুন প্রজন্মকে বইমুখী করা ও পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে যশোরে তিন দিনব্যাপী ‘গ্রন্থাগার বইমেলা’ শুরু হয়েছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সহযোগিতায় ১৫ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে এ বইমেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
বইমেলায় বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি কবিতা আবৃত্তি, বই পড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় লেখকদের বই প্রদর্শন ও বিক্রির মাধ্যমে যশোরের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের যোগাযোগ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণে বর্তমান সময়ে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ কমছে। নতুন প্রজন্মকে আবারও বই ও গ্রন্থাগারমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যসহ স্থানীয় সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিকে আধুনিকায়ন ও ডিজিটাল করার উদ্যোগের কথাও তুলে ধরা হয়। এর ফলে ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্ত ও বিশ্বের যেকোনো স্থান থেকে পাঠকরা ডিজিটাল মাধ্যমে ঐতিহ্যবাহী এ গ্রন্থাগারের সংগ্রহ ব্যবহারের সুযোগ পাবেন বলে জানানো হয়।
বইমেলাকে ঘিরে যশোরের পাঠক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, এ আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়াতে সহায়ক হবে।



ফেসবুক কর্নার