August 16, 2026, 1:52 pm
শিরোনাম :
৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের শ্রীধর চিল্লাল বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব: প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ইউপিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার, সমঝোতার পরও নানা প্রশ্ন ইবি থানায় মামলা বাণিজ্যের অভিযোগ, নিরপরাধদের আসামি করার দাবি বিএনপির মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, আলোচনায় একাধিক মন্ত্রণালয় গান আর গিটারের সুরে আজও অমর আইয়ুব বাচ্চু চা-বাগান থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার ভারতের স্বাধীনতা দিবসে জয়ার অংশগ্রহণ নিয়ে কটাক্ষ শ্রীলেখার ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

চা-বাগান থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার

রহিম মিয়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি চা-বাগান থেকে মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২) নামে এক যুবক ও এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছের কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজনের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা-বাগান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনে দায়িত্ব পালনের সময় বাগান পাহাদার স্বপন রাজভর গাছের সঙ্গে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে আদালতের মাধ্যমে বিয়ে করেছিলেন। দুজনেরই আগে সংসার ও সন্তান ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নতুন করে বিয়ের বিষয়টি নিয়ে তাদের পারিবারিক জীবনে বিরোধ ও অশান্তি তৈরি হয়েছিল বলেও জানা গেছে।
এরই মধ্যে তারা মাথিউড়া চা-বাগানের ওই এলাকায় যান। পরে সেখানে তাদের মরদেহ পাওয়া যায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক বিরোধের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার