August 15, 2026, 6:02 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

জেলা পরিষদ প্রশাসকদের উপমন্ত্রী পদমর্যাদার প্রটোকল নিশ্চিতের নির্দেশ

জাফর আহমেদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল ও পদমর্যাদা যথাযথভাবে নিশ্চিত করার নির্দেশনা জারি করেছে।
যুগ্ম সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানে Warrant of Precedence, 1986 (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী আসন বিন্যাস, আমন্ত্রণপত্র ও আনুষ্ঠানিক চিঠিপত্রে যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রীয়ভাবে উপমন্ত্রী পদমর্যাদা ভোগ করেন। সেই অনুযায়ী তাদের প্রটোকল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে এ নির্দেশনা জারির পর কুড়িগ্রামে জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এ নির্দেশনা বাস্তবায়িত হলে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।



ফেসবুক কর্নার