August 16, 2026, 1:54 pm
শিরোনাম :
৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের শ্রীধর চিল্লাল বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব: প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ইউপিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার, সমঝোতার পরও নানা প্রশ্ন ইবি থানায় মামলা বাণিজ্যের অভিযোগ, নিরপরাধদের আসামি করার দাবি বিএনপির মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, আলোচনায় একাধিক মন্ত্রণালয় গান আর গিটারের সুরে আজও অমর আইয়ুব বাচ্চু চা-বাগান থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার ভারতের স্বাধীনতা দিবসে জয়ার অংশগ্রহণ নিয়ে কটাক্ষ শ্রীলেখার ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

দেশে ফিরে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি।

এসময় তারেক রহমানকে স্বাগত জানান স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়।
দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেন, দলীয় কার্যালয়ে তারেক রহমানকে পেয়ে উজ্জীবিত নেতাকর্মীরা। নির্বাচনকে ঘিরে দেশের নানাপ্রান্তে যাবেন তিনি।দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে,তারেক রহমানের প্রত্যাবর্তনে তা পূরন হবে।

এসময় আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশনকে সহযোগিতা’র সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের গুলশান কার্যালয়ে আগমন দলকে উজ্জীবিত করবে।
বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির এই নেতা। পরবর্তীতে রাজধানীর পুর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়



ফেসবুক কর্নার