August 19, 2026, 12:30 pm
শিরোনাম :
কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আপন ফুফাকে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দিপু মনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিলে হাইকোর্টে রিট কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ, ‘দুর্নীতির তালাশ টিমের’ বিরুদ্ধে অভিযোগ বিতর্কিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই ক্লোজড পরিত্যক্ত গ্যারেজে মর্গের কাজ, মেঝেতেই পড়ে থাকে মরদেহ শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহারের ঘটনায় পুলিশ সুপার পদচ্যুত প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি: দীনেশ নয়নতারার মাথা ন্যাড়া হওয়ার ভাইরাল ছবি, ফাঁস হলো আসল রহস্য

নয়নতারার মাথা ন্যাড়া হওয়ার ভাইরাল ছবি, ফাঁস হলো আসল রহস্য

অভয়নগর প্রতিবেদক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মাথা ন্যাড়া অবস্থার কয়েকটি ছবি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ভাইরাল ছবিতে নয়নতারার মাথায় কোনো চুল দেখা না যাওয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর সাফল্য কামনায় তিরুমালা মন্দিরে গিয়ে তিনি চুল বিসর্জন দিয়েছেন।
তবে অনুসন্ধানে জানা গেছে, নয়নতারার মাথা ন্যাড়া করার খবরটি সত্য নয়। ভাইরাল ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ও সম্পাদিত। জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে স্বামী বিগ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। সে সময় তোলা তার আসল ছবিকেই সম্পাদনা করে মাথার চুল মুছে দেওয়া হয়েছে। ভাইরাল ছবিতে অভিনেত্রীর পোশাক, সবুজ ওড়না ও কানের দুলও ওই পুরোনো ছবির সঙ্গে মিলে যায়।
ফলে নয়নতারা তিরুমালায় গিয়ে মাথা ন্যাড়া করেছেন কিংবা ‘টক্সিক’ সিনেমার জন্য মানত করেছেন—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। এদিকে যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমায় গুরুত্বপূর্ণ ‘গঙ্গা’ চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। সিনেমাটিতে যশের বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি বলে জানা গেছে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার যশের সঙ্গে পর্দা ভাগ করছেন নয়নতারা। এতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘টক্সিক’ নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই নয়নতারার মাথা ন্যাড়া হওয়ার ভুয়া ছবি ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত স্পষ্ট হয়েছে, ছবিগুলো বাস্তব নয়; এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত।



ফেসবুক কর্নার