August 19, 2026, 11:15 am
শিরোনাম :
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিলে হাইকোর্টে রিট কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ, ‘দুর্নীতির তালাশ টিমের’ বিরুদ্ধে অভিযোগ বিতর্কিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই ক্লোজড পরিত্যক্ত গ্যারেজে মর্গের কাজ, মেঝেতেই পড়ে থাকে মরদেহ শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহারের ঘটনায় পুলিশ সুপার পদচ্যুত প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি: দীনেশ নয়নতারার মাথা ন্যাড়া হওয়ার ভাইরাল ছবি, ফাঁস হলো আসল রহস্য রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ ক্যাটরিনার প্রথম অন-স্ক্রিন চুম্বন, নেপথ্যের গল্প জানালেন জোয়া কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, এক শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ, ‘দুর্নীতির তালাশ টিমের’ বিরুদ্ধে অভিযোগ

ফাওজুর রহমান সাবিত, স্টাফ রিপোর্টার

সাংবাদিকতার আইডি কার্ড ও নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ‘দুর্নীতির তালাশ টিম’ নামের একটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপভিত্তিক প্ল্যাটফর্মের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, কার্ড ও প্রসেসিং বাবদ ‘অফিস খরচ’ হিসেবে টাকা নেওয়ার পর তাদের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করা হচ্ছে না।
অনুসন্ধান ও প্রাপ্ত তথ্যমতে, কথিত ওই প্ল্যাটফর্মের প্রতিনিধিরা একজন ভুক্তভোগীকে ‘স্টাফ রিপোর্টার’ পদ ও প্রেস কার্ড দেওয়ার কথা বলে টাকা দাবি করেন। তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী গত ১৫ জুলাই ২০২৬ তারিখে ব্যক্তিগত বিকাশ ও নগদ নম্বর ০১৮৫৯৬৬৭৬০২-এ ১ হাজার ৫০০ টাকা ‘সেন্ড মানি’ করা হয়। ওই লেনদেনের ট্রানজেকশন আইডি ডি জি এফ ৭ ই ৫ কিউ জে পি ৩। ভুক্তভোগীর দাবি, টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত যোগাযোগ করলেও টাকা পাঠানোর পর থেকেই তাদের আচরণ পরিবর্তন হয়।
ভুক্তভোগী জানান, পরবর্তীতে একাধিকবার ভয়েস কল ও বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রেস কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্রও দেওয়া হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, ‘দুর্নীতির তালাশ’ বা এ ধরনের নীতিবাক্য ব্যবহার করে একটি চক্র নতুন ও কাজ করতে আগ্রহী সাংবাদিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি এ ধরনের নামসর্বস্ব প্ল্যাটফর্মের সঙ্গে অর্থ লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার