August 19, 2026, 11:15 am
শিরোনাম :
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিলে হাইকোর্টে রিট কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ, ‘দুর্নীতির তালাশ টিমের’ বিরুদ্ধে অভিযোগ বিতর্কিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই ক্লোজড পরিত্যক্ত গ্যারেজে মর্গের কাজ, মেঝেতেই পড়ে থাকে মরদেহ শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহারের ঘটনায় পুলিশ সুপার পদচ্যুত প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি: দীনেশ নয়নতারার মাথা ন্যাড়া হওয়ার ভাইরাল ছবি, ফাঁস হলো আসল রহস্য রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ ক্যাটরিনার প্রথম অন-স্ক্রিন চুম্বন, নেপথ্যের গল্প জানালেন জোয়া কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, এক শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, এক শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

অভয়নগর প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটসংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় দমকল বাহিনীর বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, নিহতরা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ভবনের ভেতরে ঘন ধোঁয়া জমে যাওয়ায় উদ্ধারকর্মীদের ওপরের তলায় পৌঁছাতে বেগ পেতে হয়।
কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছিলেন। উদ্ধার অভিযানে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের বিভিন্ন অংশে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে, ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনসহ মোট আটজন নিহত হয়েছিলেন।



ফেসবুক কর্নার