August 18, 2026, 5:49 pm
শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাব হোসেন রাজু, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের ওয়াশরুমে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে শাহ আলম নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে মারধর করে একটি কক্ষে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিকেল ৪টার দিকে শিক্ষক শাহ আলমকে আটক করে থানায় নেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয়ে ক্লাস চলাকালে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে তার হাতে একটি চিরকুট লিখে ওয়াশরুমে যেতে বলেন। ছাত্রী সেখানে গেলে শিক্ষক তার সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ছাত্রী কৌশলে সেখান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরদিন সকালে শিক্ষক শাহ আলম বিদ্যালয়ে গেলে ঘটনাটি জানাজানি হয়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তারা বিদ্যালয়ে গিয়ে শিক্ষককে মারধর ও অবরুদ্ধ করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানান।
বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ার আলী বলেন, ভুক্তভোগী ছাত্রীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন, অভিযুক্ত শিক্ষক তাকে প্রায়ই টাকা দিতেন। তবে সোমবারের ঘটনার বিষয়ে ছাত্রীটি বিদ্যালয়ের অন্য কোনো শিক্ষককে না জানিয়ে বাড়িতে চলে যায়। মঙ্গলবার সকালে শিক্ষক বিদ্যালয়ে এলে স্থানীয়দের অবরোধের খবর পেয়ে তিনি সেখানে যান এবং উপজেলা শিক্ষা অফিসে বিষয়টি জানান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, স্থানীয়দের অবরোধ থেকে শিক্ষক শাহ আলমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে এজাহার দিয়েছেন। এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।



ফেসবুক কর্নার