August 18, 2026, 4:19 am

পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

অভয়নগর প্রতিবেদক

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
 পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবা সহ থানাপুলিশ আব্দুস সালাম মুন্না (৪০) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সালাম উপজেলার লস্কর ইউনিয়নের ইন্তাজ আলী মোল্লার ছেলে।
থানা পুলিশ জানিয়েছে আব্দুস সালাম জিআর ১৮১/১৮ নং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন সে পলাতক ছিল। জেলা পুলিশ সুপার ও থানার ওসির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লস্কর ইউনিয়নের একটি নির্দিষ্ট স্থানে থানা পুলিশের এএসআই কামরুজ্জামান খান ও এএসআই আনিস অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করে।
 পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান,গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।



ফেসবুক কর্নার