August 19, 2026, 1:52 pm
শিরোনাম :
বেপরোয়া অটোরিকশা ও অবৈধ চার্জিং নিয়ে বাড়ছে জনউদ্বেগ পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু, বাসা থেকে মরদেহ উদ্ধার মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ খেলাফত মজলিসের কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আপন ফুফাকে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দিপু মনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিলে হাইকোর্টে রিট কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ, ‘দুর্নীতির তালাশ টিমের’ বিরুদ্ধে অভিযোগ বিতর্কিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই ক্লোজড

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আপন ফুফাকে যাবজ্জীবন কারাদণ্ড

ফয়সাল আহমেদ, স্টাফ রিপোর্টার, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৪ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মো. একরাম মোল্লা (৭৪) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত একরাম মোল্লা ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে এবং ভুক্তভোগী কিশোরীর আপন ফুফা।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকালে একরাম মোল্লার বাড়িতে আশ্রয় নেওয়া ওই মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার মাকে জানালে তিনি বাদী হয়ে ভেড়ামারা থানায় একরাম মোল্লার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর ভেড়ামারা থানার এসআই মো. জাহাঙ্গীর আলম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।



ফেসবুক কর্নার