August 15, 2026, 6:04 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

ফিলিপাইনে ৩৫০ যাত্রীসহ ফেরি ডুবি, প্রাণহানি বেড়ে ১৮

অভয়নগর প্রতিবেদক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে সাড়ে তিনশোর বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এখনও অন্তত ২৪ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ফিলিপাইন কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জাহাজটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু সদস্য ছিলেন।

কোস্ট গার্ড জানায়, মধ্যরাতের পর যাত্রার অল্প সময়ের মধ্যেই ফেরিটি ডুবে যায়। দুর্ঘটনার সময় এলাকায় তীব্র আবহাওয়া বা বড় ঢেউ না থাকায় প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে ডুবে যাওয়ার সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।

এখন পর্যন্ত ৩১৭ জন যাত্রী ও ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। নিখোঁজদের উদ্ধারে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার