August 15, 2026, 1:15 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

বিয়েবাড়িতে খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ১০

আমজাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়েবাড়িতে খাবার নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রায়পুর পৌরসভার উত্তর কেরোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন বেলাল হোসেন, শাহিনুর, ইয়াসিন ও শাহ আলম পাটওয়ারীসহ অন্তত ১০ জন। তাদের মধ্যে তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন লাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর অতিথিরা খাবার খেতে বসেন। একপর্যায়ে খাবার নিয়ে বরের বড় ভাইয়ের সঙ্গে কনেপক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরে বরও উত্তেজিত হয়ে পড়েন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।
কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, ‘হঠাৎ করে বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।’
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মামুনুর রশিদ বলেন, মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার