August 15, 2026, 1:14 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদীতে নামাজ আদায়রত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) আসরের নামাজের সময় পৌর এলাকার দরগাহ কলামহলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম তারা মিয়া (৬৫)। তিনি পৌর এলাকার বাগরাইট গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করছিলেন তারা মিয়া।

নামাজ চলাকালে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। পরে উপস্থিত মুসল্লিরা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  দরগাহ কলামহলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুনায়েদ আহমেদ বলেন, তারা মিয়া মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। আসরের নামাজ আদায়রত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি



ফেসবুক কর্নার