August 15, 2026, 6:04 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

রুশ পতাকাবাহী তেলের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অভয়নগর প্রতিবেদক

আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট এবং রাশিয়ার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ‘মেরিনেরা’ নামের এই জাহাজটি মূলত ‘বেলা-১’ নামে পরিচিত ছিল।
বুধবার (৭ জানুয়ারি) মার্কিন ইউরোপীয় কমান্ডের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন ‘নিষেধাজ্ঞা’ লঙ্ঘনের দায়ে জাহাজটিকে স্কটল্যান্ডের উত্তরে আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করা হয়েছে। জব্দ করার আগে জাহাজটিকে ক্যারিবীয় সাগর থেকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করা হয়।

চাঞ্চল্যকর এই অভিযানে মার্কিন কোস্ট গার্ড ও সামরিক বাহিনী সরাসরি অংশ নিয়েছে বলে জানা গেছে। এই অভিযান সফল করতেই গত কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি করা হয়।
তেলবাহী জাহাজ জব্দের এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মাত্র কয়েক দিন আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন স্পেশাল ফোর্সেস। মাদক পাচারের অভিযোগে বিচারের জন্য তাকে ইতোমধ্যেই মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে।



ফেসবুক কর্নার