August 15, 2026, 1:15 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

সামান্য বিষয়েও শিল্পীদের আদালতে টানা নিয়ে ক্ষোভ প্রকাশ ফারিয়ার

অভয়নগর প্রতিবেদক

সামান্য বিষয়েও অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ফারিয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে বলেন,“ছোটখাটো বিষয় নিয়েও অভিনেতা-অভিনেত্রীদের বারবার আদালতে টেনে নেওয়ার এই প্রবণতা শুধু লজ্জাজনক নয়, আমাদের বিনোদন জগতের জন্যও অত্যন্ত কষ্টদায়ক। এতে বোঝা যায়, আমাদের শোবিজ কতটা ভঙ্গুর ও অসহিষ্ণু হয়ে পড়েছে।”

শিল্পীদের কাঠগড়ায় তোলার প্রবণার সমালোচনা করে এই নায়িকা বলেন,“সবচেয়ে বেশি খারাপ লাগে, যখন কেউ এই সংস্কৃতিকে উৎসাহ দেন এবং এটাকে ‘অগ্রগতি’ মনে করেন। প্রতিটি মতবিরোধ বা সমস্যার সমাধান আদালতে নিয়ে যাওয়া কোনো আধুনিক বা প্রগতিশীল মানসিকতা নয়; বরং এটি পিছিয়ে যাওয়ার লক্ষণ।”

সবশেষে তিনি বলেন,“আমাদের আরও বেশি প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা, সহনশীলতা ও পরিণত মানসিকতা। প্রকাশ্যে কাউকে হেয় করা কিংবা অপ্রয়োজনীয় আইনি লড়াইয়ে জড়ানো নয়।”

“এটা কোনো অগ্রগতি নয়, বরং একধরনের পশ্চাৎপদতা।” বলেন এই নায়িকা। বর্তমানে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিং করছেন। এতে আরও অভিনয় করছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়সহ অনেকে। কমেডি-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত ‘লাপাত্তা’ আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে



ফেসবুক কর্নার