August 15, 2026, 10:23 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সিরাজগঞ্জবাসী এবার পেল দুই মন্ত্রী: ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রফেসর ড. এম এ মুহিত

টি এম রবিউল ইসলাম

২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর সিরাজগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে এবার দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু
ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোরালো আলোচনা রয়েছে। এর আগে ২০০১-২০০৬ মেয়াদে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন প্রভাবশালী নীতি-নির্ধারক এবং সিরাজগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
প্রফেসর ড. এম এ মুহিত
প্রফেসর ড. এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি University of South Asia-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্য গবেষক। তিনি London School of Hygiene & Tropical Medicine (LSHTM) থেকে পিএইচডি অর্জন করেছেন।
দুই নেতার সম্ভাব্য মন্ত্রিত্বের খবরে সিরাজগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, তাদের নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।



ফেসবুক কর্নার