August 15, 2026, 1:18 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

আমতলীতে টাকা ছাড়া মিলছে না ওষুধ, ভুক্তভোগীর অভিযোগ

Reporter Name

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকে টাকা ছাড়া ওষুধ না দেওয়ার অভিযোগ উঠেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রিমা আক্তারের বিরুদ্ধে। স্থানীয় মো. কুদ্দুস আকন মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২ নভেম্বর সকালে কুদ্দুস আকন জ্বর, এলার্জি ও কাশির ওষুধ নিতে ক্লিনিকে গেলে সিএইচসিপি রিমা আক্তার তাকে জানায়— ১০০ টাকা না দিলে কোনো ওষুধ দেওয়া হবে না। অথচ সরকারি নিয়ম অনুযায়ী রোগীদের কাছ থেকে মাত্র ৫ টাকা নেওয়ার বিধান রয়েছে। অভিযোগকারী জানান, ক্লিনিকে ওষুধ নিতে গেলে রিমা আক্তার রোগীদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং হুমকি-ধামকিও দেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
অভিযুক্ত রিমা আক্তার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।” তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, “বিষয়টি তদন্ত করে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান মুঠোফোনে বলেন, “ঘটনাটি আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যেন সরকারি স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষ হয়রানির শিকার না হন।



ফেসবুক কর্নার