August 15, 2026, 1:18 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

অভয়নগর প্রতিবেদক

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দেশে না ফিরে লিওনেল মেসি ক্লাবে যোগ দেবেন বলে প্রথমে জানা গিয়েছিল। তবে পরে পৃথক ফ্লাইটে জন্মভূমি রোজারিওতে ফেরেন আলবিসেলেস্তে মহাতারকা। বুয়েন্স আয়ার্সের স্থানীয় কিছু ম্যাচেও উপস্থিত হয়েছেন তিনি। এদিকে, বিশ্বকাপের টানা খেলার ধকল কাটাতে মেসি এমএলএস অল-স্টার ম্যাচে খেলবেন না।

আগামী বুধবার নর্থ ক্যারোলিনার শার্লটে মুখোমুখি হবে এমএলএস অল-স্টারস বনাম মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস। সেই ম্যাচে থাকছেন না ইন্টার মায়ামির অধিনায়ক মেসি। তার পাশাপাশি হুগো কুইপার্স, রদ্রিগো ডি পল ও এমবেকেজেলি এমবোকাজিও অল-স্টার ম্যাচ থেকে বাদ পড়েছেন।

এই চারজনের পরিবর্তে অল-স্টার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্টার মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর ফরোয়ার্ড গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফরোয়ার্ড ফিলিপ জিঙ্কারনাগেলকে।

চলতি মৌসুমে ১২টি ম্যাচে শুরু থেকে খেলে ব্রাইট ইন্টার মায়ামিকে ৯টি জয়, ২টি হার ও ১টি ড্রয়ের রেকর্ড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, হোয়াইটক্যাপসের হয়ে ১২ ম্যাচে কুবাসের রয়েছে ৩টি অ্যাসিস্ট। ডায়নামোর হয়ে নিজের প্রথম মৌসুমেই গুইলার্মে করেছেন ৮টি গোল ও ৫টি অ্যাসিস্ট। আর শিকাগো ফায়ারের হয়ে জিঙ্কারনাগেলের নামের পাশে রয়েছে ৫টি গোল ও ৭টি অ্যাসিস্ট।

অন্যদিকে, আসন্ন ম্যাচ থেকে সরে যাওয়া কুইপার্স অলস্টার দলে জায়গা পেয়েছেন শিকাগো ফায়ারের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে। তবে সম্প্রতি তিনি মেক্সিকোর ক্লাব সিএফ মন্টেরেতে যোগ দেওয়ায় অল-স্টার ম্যাচে খেলবেন না। অন্যদিকে, ইন্টার মায়ামির মিডফিল্ডার ডি পলও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলার পর মেসির পথ অনুসরণ করে বুধবারের এই আয়োজন থেকে সরে দাঁড়ালেন।

শিকাগো ফায়ারের ডিফেন্ডার এমবোকাজি চোটের কারণে ছিটকে গেছেন। দক্ষিণ আফ্রিকার এই ফুটবলারও সদ্য সমাপ্ত বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।



ফেসবুক কর্নার