August 15, 2026, 1:05 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

কলারোয়ায় রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত শুরু

Reporter Name

মোর্তজা হাসান, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার (২২ নভেম্বর) সকালে বাবলুর স’মিল সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম সুমন (৪৩), তিনি একই ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মৃত শাহানেওয়াজের ছেলে। স্থানীয়রা জানান, সকালে তাকে অচেতন অবস্থায় দেখতে পাওয়া গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। গত রাতেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে ওই ভিডিওটি এখনও পাওয়া যায়নি।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই নীতিশ কুমার বলেন,
“ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পুলিশ মরদেহটি মর্গে পাঠিয়েছে এবং প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার