August 15, 2026, 1:12 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

কাদামাটি দেখে খালি পায়ে নেমেই বক্তব্য দিলেন আখতার

Reporter Name

রংপুর ব্যুরো-

দেশের বর্তমান রাজনীতির ধারাকে পরিবর্তনের আকাঙ্খা নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এক নজির স্থাপন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে কাদামাটিতেও থামছেন না। নেমে পড়ছেন খালি পায়েই।
সম্প্রতি জেলার পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি।সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে আখতার হোসেনকে দেখা যায়, কখনো গ্রামের হাটের চায়ের দোকানের মুরব্বিদের সঙ্গে চা খেতে বসে পড়েছেন, আবার কখনো দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজে কাদামাটিতে নেমে বক্তব্য শুরু করে দিয়েছেন।  ৩০ অক্টোবর আখতার হোসেনকে দেখা যায় রংপুর বিভাগের জেলা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। আজ শনিবার আখতার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক হ্যান্ডলে। যেখানে দেখা যাচ্ছে তিনি কাদামাটিতে নেমে পড়েছেন খালি পায়ে। একটা মাইক্রোফোন হাতে নিয়ে বৃষ্টিতে ভিজে বক্তব্য দিচ্ছেন।



ফেসবুক কর্নার