August 15, 2026, 1:05 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ 

Reporter Name

মোঃ সুমন খান

 রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অভিযানে অবৈধভাবেভাবে পাচারকালে ৩৬ হাজার ২ শত ৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক করা হয়েছে। তন্মধ্যে  ৩ হাজর ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজর ২শত ৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫ শত  প্যাকেট প্যাট্রন সিগারেট রয়েছে।   আটককৃত সিগারেটের সিজার মূল্য ৮৭ লাখ ৫২ হাজার  ৯ শত টাকা বলে বিজিবি সূত্রে জানা যায়।
বৃহস্পতিবার  (১১ ডিসেম্বর) রাত  ১ টা  ১৫ মিনিটে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্,   এর নেতৃত্বে বিজিবির একটি  টহল দল কাপ্তাই উপজেলার বড়ইছড়ি – ঘাগড়া সড়কের   বটতলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে  উক্ত সিগারেট আটক করেন।
 বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি সূত্রে জানা যায় ভবিষ্যতেও এ ধরনের চোরাচালান প্রতিরোধ কার্যক্রম অব্যহত থাকবে।



ফেসবুক কর্নার