August 15, 2026, 5:58 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

খ্যাতির মোহে নয়, শ্রোতার হৃদয় স্পর্শ করার জন্যই শিল্পীজীবন বেছে নিয়েছি : জেফার

অভয়নগর প্রতিবেদক

নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন অঙ্গীকার। সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাশিল্পীদেরও থাকে নতুন স্বপ্ন। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত লক্ষ্য– কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ এবং প্রেরণামূলক করে তুলতে চান- সেকথা জানিয়েছেন সংগীত ও অভিনয়শিল্পী জেফার রহমান।

জেফার বলেন, ‘ভালো কিছুর প্রত্যাশা নিয়ে একেকটি বছরের সূচনা। এ বছরেও চাইব, ভালো কিছু কাজের মধ্য দিয়ে দর্শক, শ্রোতার প্রত্যাশা পূরণের।’

এক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। বিশেষ করে নারী শিল্পীদের। তিনি বলেন, ‘প্রতিটি কাজে সমর্থন চাই। কদিন আগেও এ নিয়ে কথা বলেছিলাম। আহ্বান জানিয়েছিলাম, সবাই যেন শিল্পীদের একটু সাপোর্ট করে, বিশেষ করে নারী শিল্পীদের। কারণ আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়, তারপর যখন বিরূপ মন্তব্য কানে আসে, তখন মনে হতাশা ভর করে। তাই অতীত চিন্তাধারার বদল ঘটুক, সৃষ্টিশীল কাজে সবাই উৎসাহ জোগাক– এটাই চাওয়া।’

এই সংগীতশিল্পী বলেন, ‘খ্যাতির মোহে নয়, শ্রোতা হৃদয় স্পর্শ করার জন্যই শিল্পীজীবন বেছে নিয়েছি। একইভাবে অভিনয় শখ হলেও পর্দায় ভিন্ন ধরনের কাজই তুলে ধরতে চাই। তার জন্য শুধু প্রয়োজন সব শ্রেণির দর্শক-শ্রোতার সমর্থন।



ফেসবুক কর্নার