August 15, 2026, 5:58 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে – নাসির উদ্দিন পাটোয়ারী

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর পোরশা উপজেলায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় সারাইগাছি মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পদযাত্রাটি সারাইগাছি মোড় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমীন, যুবশক্তির সদস্য ফরহাদ সোহেল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
এবং দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা তাদের রাজনৈতিক বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন এবং দলটির রাজনীতি নিয়ে বিভিন্ন মন্তব্য তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির উদ্দেশেও রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দেন। এসব বক্তব্য সংশ্লিষ্ট বক্তাদের নিজস্ব রাজনৈতিক মতামত হিসেবে সমাবেশে উপস্থাপিত হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে অংশগ্রহণকারীরা দলীয় বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন।



ফেসবুক কর্নার