August 15, 2026, 1:13 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

গৃহবধূকে অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ

মামুন, মনপুরা (ভোলা) প্রতিনিধি

​ভোলার মনপুরা উপজেলায় বসতঘরে ঢুকে ১৭ বছর বয়সী এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তানজিল (২৬) নামের এক যুবকসহ অজ্ঞাতনামা আরও ১ জনকে অভিযুক্ত করে মনপুরা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়।
​গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ বাংলাবাজার সংলগ্ন চরগোয়ালিয়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
​অভিযুক্ত ১ নম্বর আসামি মোঃ তানজিল (২৬) একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজের ছেলে।
ভুক্তভুগি অভিযোগ করে জানান, ভুক্তভোগীর স্বামী পেশায় একজন জেলে। ঘটনার দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে স্বামী ঘরের বাইরে গেলে ভুক্তভোগী বাসায় একা ছিলেন। এই সুযোগে  আসামি তানজিল দরজায় কড়া নেড়ে গৃহবধূর স্বামী তার সঙ্গে আছে বলে মিথ্যা পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। সরল বিশ্বাসে দরজা খুলতেই তানজিল ও তার সহযোগী অজ্ঞাতনামা এক যুবক জোরপূর্বক ধারালো অস্র নিয়ে ঘরে প্রবেশ করে।
​পরবর্তীতে সহযোগী যুবকটি ভুক্তভোগীর গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তানজিল ভুক্তভোগীর মুখ চেপে ধরে এবং টেনে রান্নাঘরের মেঝেতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্তরা স্থান ত্যাগ করলে ভুক্তভোগী মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। স্বামী বাড়ি পৌঁছানোর পর তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে ঘটনা সম্পর্কে অবহিত হন।পরবর্তীতে ভুক্তভোগী রাত ১ঃ২০ মিনিটে থানায় এসে অভিযোগ দাখিল করে
অভিযোগের সত্যতা পেয়ে মনপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তানজিন কে গ্রেফতার করে।
এ বিষয়ে মনপুরা থানা ইনসার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান ভুক্ত থানায় এসে অভিযোগ দাখিল করলে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করি। ভুক্তভোগীকে মেডিকেল টেস্টের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করি।



ফেসবুক কর্নার