August 15, 2026, 1:12 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

চোখে ব্যান্ডেজ লাগিয়ে অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী

অভয়নগর প্রতিবেদক

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর প্রতি সংহতি জানাতে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের বাইরে যান। পরে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ফিরে এসে বক্তব্য দেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, হবিগঞ্জের হামলায় গুরুতর আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যেই এ প্রতীকী প্রতিবাদ করা হয়েছে।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এখানে লেখা আছে, ‘আলিফের চোখ ফিরিয়ে দিন।’ ফিরিয়ে দিতে পারবেন? চোখ থাকলে কি আলিফের কান্না দেখতেন না? তার চিকিৎসার ব্যবস্থা করতেন না?”

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ওই ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার