August 15, 2026, 5:58 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

জাতীয়তাবাদী মোটরযান চালক দলের কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত

সাদমান হাসান স্টাফ রিপোর্টার ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, চালকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আরিফুর রহমান তুষার। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহ্বায়ক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল করিম অপু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর লিখন। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো. ফাহিদুল ইসলাম ফাহাদসহ ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন জেলা, মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভার শুরুতে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা জেলার নেতৃবৃন্দ কেন্দ্রীয় সমন্বয়ক আরিফুর রহমান তুষারকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান তুষার বলেন, দেশের পরিবহন খাতের অন্যতম চালিকাশক্তি মোটরযান চালকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনকে আরও কার্যকর ও জনমুখী ভূমিকা পালন করতে হবে। তিনি চালকদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবহন খাতে অনিয়ম, হয়রানি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী নেতারা সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার, জেলা ও মহানগর কমিটিকে আরও সক্রিয় করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সফর বৃদ্ধি এবং চালকদের কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলের মোটরযান চালকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।
শেষে দেশ, জনগণ ও পরিবহন খাতের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কেন্দ্রীয় বর্ধিত সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার