August 15, 2026, 12:03 pm

তিশার হাত ধরে এএইচএফ জুনিয়র কাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

আন্তর্জাতিক হকি অঙ্গনে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। ওমানের মাসকাটে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই ঐতিহাসিক সাফল্যের অন্যতম কারিগর নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার কৃতি খেলোয়াড় তাসফিহা তিশা। তার অসাধারণ নৈপুণ্য, আত্মবিশ্বাস ও দলীয় পারফরম্যান্স বাংলাদেশের এই গৌরবময় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক মঞ্চে শিরোপা জিতে তিনি শুধু নিজের পরিবার নয়, নওগাঁ জেলা এবং সমগ্র বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।
তিশার এই সাফল্যে ধামইরহাটসহ পুরো নওগাঁ জেলায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এই অর্জন জেলার তরুণ-তরুণীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
শত প্রতিকূলতা পেরিয়ে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনা তাসফিহা তিশা আজ বাংলাদেশের নারী হকির উজ্জ্বল এক নাম। তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার মাইলফলক হয়ে থাকবে।

বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনে তাসফিহা তিশাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন নওগাঁবাসী।



ফেসবুক কর্নার