August 15, 2026, 1:18 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

ত্রয়োদশ সংসদ নির্বাচন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ

অভয়নগর প্রতিবেদক

আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন। আগামীকাল রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত চলবে এ কার্যক্রম। গতকাল শুক্রবার, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ এবং বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল শুক্রবার ছুটির দিনেও এ কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছে কমিশন। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই-বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল হবে, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।



ফেসবুক কর্নার