August 15, 2026, 1:12 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

দুধ দিয়ে গোসল করে সম্পর্কচ্ছেদের ঘোষণা স্বামীর

নুরমোহাম্মদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্বামীর সঙ্গে বিরোধের জেরে এক গৃহবধূর পরকীয়ার অভিযোগে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন তাঁর স্বামী। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কলাউড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মাহমুদা আক্তারের সঙ্গে একই গ্রামের ফয়েজ মিয়ার (ওরফে খয়েজ) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্বামীর নজরে আসার পর তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত মঙ্গলবার রাতে তিন সন্তানকে রেখে মাহমুদা ফয়েজের বাড়িতে গিয়ে ওঠেন এবং তাঁকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে সোহেল মিয়া দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
অনশনরত মাহমুদা আক্তারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন। পরে সম্পর্কের কথা স্বীকার করলেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। তবে তাঁর বক্তব্যের বিস্তারিত জানা যায়নি।
এদিকে ঘটনার পর থেকে ফয়েজ মিয়ার মোবাইল ফোন বন্ধ রয়েছে। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সোহেল মিয়া বলেন, “যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাঁর সঙ্গে আর সংসার করা সম্ভব নয়। তাই দুধ দিয়ে গোসল করে এই সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেছি।”
এ ঘটনায় এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি শান্ত রাখা এবং বিষয়টির সামাজিকভাবে সমাধানের জন্য স্থানীয় মুরব্বিরা উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।



ফেসবুক কর্নার