August 15, 2026, 1:12 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এভাবে চলতে থাকলে সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পারবে না।
হবিগঞ্জে হামলায় চোখ হারানো এনসিপি কর্মী আলীফকে দেখতে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যান নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি, তখন এই দাবি করেন।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা হলেও সরকারের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশে আইনের শাসন ও জননিরাপত্তার অবনতি হয়েছে।
পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমনের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায় উপেক্ষা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।

এদিকে, ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়াতে পেট্রোবাংলা যে উদ্যোগ নিয়েছে, এটি কার্যকর হলে পেট্রোবাংলার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা



ফেসবুক কর্নার