August 15, 2026, 6:56 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পাবনায় কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের প্রণয় দিবস পালিত 

অভয়নগর প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের দ্বাদশ প্রয়াণ দিবস পালিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সংগ্রহশালার ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
পরে মহানায়িকার প্রয়াণে স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য ফজলুর রহমান, অর্থ সম্পাদক ড. হাবিবুল্লাহ, পূর্ণিমা ইসলাম, সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, সহ-সভাপতি ফরিদুল ইসলাম খোকন, শিশির ইসলাম, কার্যকরী সদস্য মামুন সাব্বির প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক পান্না বিশ্বাস, পাবনা গণশিল্পী সংগঠনের সীমান্ত আজাদ, সাংস্কৃতিক কর্মী বিপ্লব ভৌমিক, হাসান প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি উদ্ধারের দীর্ঘদিন পার হলেও সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় হতাশা প্রকাশ করেন



ফেসবুক কর্নার