August 15, 2026, 5:58 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’

অভয়নগর প্রতিবেদক

সংগীতশিল্পী পার্থ প্রতীম রায়। নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় আরও একটি নতুন গান তিনি প্রকাশ করেছেন। শিরোনাম ‘ভালোবাসি বলতে চাই’ । ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই নতুন এ গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে (PPR MUSIC)। শিল্পী জানান, আগামী সপ্তাহে গানটি তার ভেরিফাইড ফেসবুক পেজ (Partha Protim Roy)-এ অবমুক্ত করা হবে।​গানটির কথা, সুর ও কণ্ঠ—সবই দিয়েছেন পার্থ প্রতীম রায়। পেশাগত জীবনে একজন আইটি বিশেষজ্ঞ ও গবেষক হওয়া সত্ত্বেও সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি এই গানটি তৈরি করেছেন। প্রেমের অনুভূতি, অপেক্ষা আর সাহসের গল্প নিয়ে তৈরি এই গানটি বসন্তের প্রেমময় আবহে প্রকাশ পেয়েছে।​নিজের নতুন এই সৃষ্টি নিয়ে পার্থ প্রতীম রায় বলেন, ‘এটি কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। আইটি সেক্টরে কাজের ব্যস্ততার মাঝেও আমি এই গানে সেই সহজ ও গভীর অনুভূতির সুর বেঁধেছি। কথা, সুর ও গায়কিতে চেষ্টা করেছি ভালোবাসার সেই চিরাচরিত মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে তুলে ধরতে। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা করে নেবে।’​গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি. এফ. জামান। অভিনয়ে আছেন মামুন খান, সুষ্মিতা ও স্বয়ং পার্থ প্রতীম রায়। অভিনয়ের ক্ষেত্রে এটাই তার প্রথম অংশগ্রহণ। ​ভালোবাসা দিবসে প্রকাশিত এই গান ইতোমধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। পার্থ প্রতীম রায়ের ভাষায়, ‘এই বসন্তে প্রতিটি ভালোবাসাই যেন নতুন করে ভাষা খুঁজে পায়।’



ফেসবুক কর্নার