August 15, 2026, 1:18 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

পোস্তগোলা ব্রিজে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

মোঃ ইসমাইল হোসেন

রাজধানীর শ্যামপুরে পোস্তগোলা ব্রিজের ওপরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার জানান, রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা, সেটি এখনও জানা যায়নি। তার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। বাবার নাম আব্দুর রহমান। গ্রামে একটি দোকান রয়েছে তার।



ফেসবুক কর্নার