August 15, 2026, 1:12 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য

মাহাবুব রেজা, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ বিরতির পর বরগুনার পাথরঘাটায় প্রকাশ্যে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী। সোমবার (৩ আগস্ট) দিবালোকে অনুষ্ঠিত এ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ করেই উপজেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় ও কেন্দ্রীয় শীর্ষ নেতাদের মুক্তির দাবি এবং নিজেদের রাজনৈতিক অবস্থানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পাথরঘাটাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড অনেকটাই স্থবির ছিল। এমন পরিস্থিতিতে পাথরঘাটায় ছাত্রলীগের এই প্রকাশ্য মিছিল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
এদিকে, মিছিলের পর যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।



ফেসবুক কর্নার