August 15, 2026, 1:18 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে এসএমএস ও অনলাইনে

অভয়নগর প্রতিবেদক

২০২৫ সালের অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হবে। সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া অনলাইনে ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা বিরাজ করছে।



ফেসবুক কর্নার