August 15, 2026, 6:00 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

বিয়ের ১৪ বছর পর সাইফকে নিয়ে কারিনার কোন অভিযোগ?

অভয়নগর প্রতিবেদক

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুরের প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন। স্বামী সাইফের প্রেমে তিনি সবসময় মুগ্ধ থাকতেন। বরাবর সে কথাই এতদিন বলে এসেছেন অভিনেত্রী। সেই সঙ্গে সাইফের বিরুদ্ধে অভিযোগও রয়েছে কারিনার। প্রথম সন্তান তৈমুরের জন্মের পর তিনি কাছে পাননি বাংলার অলিখিত নবাব সাইফ আলি খানকে। সে কথাই জানালেন অভিনেত্রী কারিনা কাপুর।

বছরখানেক আগে কারিনার একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই ভাইয়ের কাছে স্বামীকে নিয়ে অনুযোগ করেন অভিনেত্রী। সেই রণবীর নিজেই জানিয়েছিলেন, রাহার জন্মের আগে কীভাবে তিনি আলিয়া ভাটের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন রণবীর সিং। এই শুনে কারিনা আক্ষেপ করে বলেছিলেন, সন্তান জন্ম দেওয়ার সময় একদিনও তার সঙ্গে হাসপাতালে ছিলেন না সাইফ।

ননদ সোহা আলি খানের অনুষ্ঠানে গিয়ে কারিনা বলেন, মা হিসাবে তিনি যতটা তৎপর, বাবা হিসাবে সাইফ ততটাই ঠান্ডা মাথার। তবে অভিনেত্রী বলেন, তার সন্তানদের জন্য সাইফই শ্রেষ্ঠ বাবা। শুধু তৈমুর ও জেহর জন্য নয়, সাইফ তার আগের পক্ষের দুই সন্তান ইব্রাহিম ও সারা আলি খানের প্রতিও সমান দায়িত্ববান এবং যত্নশীল। তবে তার স্বভাব ও মেজাজ যে সত্যি নবাবের মতো, সে কথাই বুঝিয়েছেন কারিনা কাপুর



ফেসবুক কর্নার