August 15, 2026, 5:58 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

ইসমাইল হোসেন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার দফতরিক কাজকর্ম পরিচালনা করবেন বঙ্গভবনে, তবে তিনি অবস্থান করবেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণস্থিত স্পিকারের সরকারি বাসভবনেই।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান ও কার্যালয় ব্যবহারের বিষয়টি নিজেই নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

এ সিদ্ধান্তের পরপরই স্পিকারের বাসভবন ও এর আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির জন্য নির্ধারিত বিশেষ নিরাপত্তা প্রোটোকল গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই কার্যকর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।



ফেসবুক কর্নার