August 18, 2026, 3:17 am
শিরোনাম :
এবার ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর

মণিরামপুরের মাটিতে কোনো চাঁদাবাজির জায়গা নেই — ডা. মনিরুজ্জামান মণিরামপুরে ইসলামী ছাত্রশিবিরের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ মনিরামপুর যশোর

যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা দাখিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশেষ দাওয়াতি ছাত্রসংযোগ মাস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মণিরামপুর দক্ষিণ আদর্শ শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোঃ আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি ছাত্রনেতা এম এম আশিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মুকিতুল ইসলাম এবং জেলা শাখার সাহিত্য সম্পাদক মোঃ নাহিদ ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২নং শ্যামকুড় ইউনিয়ন শাখার আমির মাওলানা ইজহার আলী, শাখা সেক্রেটারি এবং ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোঃ মনিরুজ্জামান মনি প্রমুখ।
সমাবেশে বক্তব্যকালে ডা. মনিরুজ্জামান বলেন, “মণিরামপুরের মাটিতে কোনো চাঁদাবাজির জায়গা নেই। সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে হবে।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির নৈতিক ও আদর্শবান নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশের শিক্ষা ও সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
সমাবেশে স্থানীয় ছাত্রসমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়



ফেসবুক কর্নার