August 15, 2026, 5:58 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ, বিকট শব্দে বিস্ফোরণ

ইসমাইল হোসেন

রাজধানীর মতিঝিলে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।



ফেসবুক কর্নার