August 15, 2026, 6:09 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

মাথায় গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা সম্পর্কে যা জানালো তার চাচা

অভয়নগর প্রতিবেদক

কোথায় গুলি লাগে হুজাইফার, তা-ই দেখাচ্ছেন তার চাচা
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে শিশু হুজাইফার মাথায় লাগা গুলি এখনও বের করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে তাদের জানিয়েছেন চিকিৎসকরা।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি শিশুটি।

হাসপাতালেই  প্রতিবেদকের সঙ্গে কথা হয় হুজাইফার চাচার। তার কাছে জানতে চাওয়া হয়, কীভাবে গুলি লাগলো তার শরীরে।
তিনি জানান, সকালে সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ির সামনে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে গুলি বিনিময় একটু থামে। তখন সে তার দাদার সঙ্গে নাস্তা কিনতে দোকানে যায়। ফেরার পথে সীমান্তের ওপার মিয়ানমার থেকে আসা একটি গুলি লাগে হুজাইফার মাথায়।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আশপাশের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।  সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ডাক্তাররা পরিস্থিতি বিবেচনায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হুজাইফার চাচার ভাষ্য, ‘গুলিটি একেবারে মাথায় এসে লাগে। যেখানে ওসমান হাদির লেগেছিল’।
প্রথমে শিশুটিকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে।



ফেসবুক কর্নার